HisabPos System Bangladesh

হিসাবপিওএস মোবাইল অ্যাপ ও তথ্য নিরাপত্তা নীতিমালা

হিসাবপিওএস মোবাইল অ্যাপ কিভাবে আপনার স্টোর ইনভেন্টরি, হিসাবপত্র ও পারসোনাল তথ্য সংগ্রহ ও সুরক্ষা করে তার বিস্তারিত বিবরণ।

যোগাযোগ করুন

১. ভূমিকা ও মূল নীতি

হিসাবপিওএস (HisabPOS) অ্যাপে আপনাকে স্বাগতম। এই গোপনীয়তা নীতিমালায় বর্ণনা করা হয়েছে কিভাবে হিসাবপিওএস আপনার ব্যক্তিগত তথ্য ও ব্যবসার হিসাবপত্র সংগ্রহ, ব্যবহার ও নিরাপদ রাখে।

আমাদের মোবাইল অ্যাপ ব্যবহার করার মাধ্যমে আপনি এই নীতিমালা মেনে নিতে সম্মতি প্রদান করছেন।

২. আমরা যেসব তথ্য সংগ্রহ করি

  • অ্যাকাউন্ট তথ্য: ব্যবহারকারীর নাম, ফোন নম্বর, ইমেইল, প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা।
  • ব্যবসায়িক হিসাবপত্র: পণ্যের তালিকা, স্টক তথ্য, কাস্টমার ও সাপ্লায়ারের দেনা-পাওনার হিসাব এবং বিক্রয় চালান।
  • ডিভাইস পারমিশনসমূহ:
    • ক্যামেরা পারমিশন: বারকোড এবং কিউআর কোড স্ক্যান করে দ্রুত পণ্য বিক্রি করার জন্য ব্যবহৃত হয়।
    • প্রিন্টার ও স্টোরেজ পারমিশন: ব্লুটুথ পজ প্রিন্টারে ইনভয়েস প্রিন্ট এবং মেমো ডাউনলোড করার জন্য।
    • ডিভাইস আইডি: একাধিক ডিভাইসে নিরবচ্ছিন্ন লগইন ও সিকিউরিটি নিশ্চিত করার উদ্দেশ্যে।

৩. তথ্য সুরক্ষা ও ক্লাউড নিরাপত্তা

আপনার ব্যবসায়ের হিসাব অত্যন্ত গোপনীয় ও মূল্যবান। আমরা ব্যাংকিং গ্রেড সিকিউরিটি প্রদান করি:

  • অ্যাপ থেকে সার্ভারে ডাটা আদান-প্রদান ২৫৬-বিট SSL এনক্রিপশন দিয়ে সুরক্ষিত।
  • প্রতিদিনের অটোমেটিক ক্লাউড ব্যাকআপের মাধ্যমে আপনার মোবাইল হারিয়ে গেলেও হিসাব নিরাপদ থাকে।
  • স্টাফদের জন্য রোল-বেসড এক্সেস কন্ট্রোল সুবিধা রয়েছে।

৪. আপনার অধিকার ও অ্যাকাউন্ট ডিলিট করার নিয়ম

আপনার ব্যবসার সম্পূর্ণ মালিকানা আপনার। আপনি যেকোনো সময়:

  • এক্সেল অথবা পিডিএফ ফাইলের মাধ্যমে সকল হিসাব ডাউনলোড করে নিতে পারবেন।
  • অ্যাপের সাপোর্ট মেনু বা support@hisabpos.com-এ মেইল পাঠালে আপনার সকল ডাটা স্থায়ীভাবে মুছে ফেলা হবে।

প্রাইভেসি বা তথ্য নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন আছে?

আমাদের নিবেদিত সিকিউরিটি টিম আপনাকে সহায়তা করতে প্রস্তুত।

সিকিউরিটি টিমে মেসেজ দিন